১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ্যানি বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।

এসময় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে বলে জানান মন্ত্রী।

পদ্মা ব্যারেজ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। একনেকে উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *