বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

খেলা স্পেশাল

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (বুধবার) এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

বিসিবি জানায়, বিদ্যমান নিয়ম ও বিধিমালা অনুসরণ করে এই নির্বাচন কমিশন ২০২৬ সালের বোর্ড নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *