মন খারাপ লাগা কাটিয়ে উঠতে পারেন যেভাবে

লাইফস্টাইল স্পেশাল

 

মানুষ বিভিন্ন কারণে মানসিকভাবে খারাপ অনুভব করতে পারে—কখনও ব্যক্তিগত জীবন, কখনও পারিবারিক পরিস্থিতি, আবার কখনও কর্মক্ষেত্রের চাপ এর জন্য দায়ী হয়। তবে দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা বা নিজেকে নিয়ে অতিরিক্ত দুঃখবোধ করা ধীরে ধীরে বিষণ্ণতার ঝুঁকি বাড়াতে পারে।

তাই মানসিক স্বাস্থ্যের যত্নে কিছু ইতিবাচক অভ্যাস অনুসরণ করা জরুরি। চলুন এমন কিছু অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক-

মানসিক চাপ কমানোর একটি সহজ উপায় হলো শ্বাস-প্রশ্বাসের অনুশীলন। ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে মন শান্ত হয় এবং অস্থিরতা কমে।

এছাড়া বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করাও উপকারী। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, যা মেজাজ উন্নত করতে সাহায্য করে।

খারাপ লাগার সময় আশেপাশের ইতিবাচক বিষয়গুলো খুঁজে দেখার চেষ্টা করা উচিত, যা মনোভাব পরিবর্তনে সহায়তা করে।

নেতিবাচক অনুভূতি লিখে রাখাও একটি কার্যকর পদ্ধতি। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং নিজের চিন্তাগুলো স্পষ্টভাবে বুঝতে সহায়তা করে। পাশাপাশি নিজের ইতিবাচক গুণগুলোর তালিকা করলে আত্মবিশ্বাস বাড়ে।

মাইন্ডফুলনেস বা মননশীলতার অনুশীলনের মাধ্যমে বর্তমান মুহূর্ত সম্পর্কে সচেতন থাকা যায়, যা দুঃখ ও উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।

সবশেষে, আত্ম-সহানুভূতির চর্চাও গুরুত্বপূর্ণ। নিজের ভুল স্বীকার করে নিজেকে ক্ষমা করতে পারলে মানসিক চাপ কমে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *