পাকিস্তানের পর আসছে নিউজিল্যান্ড, কবে থেকে শুরু হচ্ছে সিরিজ?

পাকিস্তানের পর আসছে নিউজিল্যান্ড, কবে থেকে শুরু হচ্ছে সিরিজ?

খেলা স্পেশাল

 

নিউজিল্যান্ড দলের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকায় আগের দিন এসে কাল রাতে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তিন সদস্যের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে কাল চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করেন তারা। আন্তর্জাতিক সিরিজের আগে সফরকারী দলের প্রতিনিধি বা নিরাপত্তা দল ম্যাচ ও অনুশীলন ভেন্যু, আবাসন ব্যবস্থা স্টেডিয়ামে যাতায়াতের পথ এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সরেজমিন পর্যবেক্ষণ করে থাকে।

সেই ধারাবাহিকতার অংশ হিসাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিল। এদিকে দুই বোর্ডের মধ্যে প্রাথমিক আলোচনায় সিরিজের সম্ভাব্য সূচি মোটামুটি নির্ধারিত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সফরের শুরুতে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সব ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *