ভুয়া হোয়াটসঅ্যাপে এনবিআর চেয়ারম্যান পরিচয়ে অর্থ দাবি

অর্থনীতি স্লাইড

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা ওই ভুয়া আইডির মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি সংস্থাটির নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। খবর বিজ্ঞপ্তি

সংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *