নিউইয়র্কে দিনমজুরের কাজ করছেন জায়েদ খান, যা জানা গেল

নিউইয়র্কে দিনমজুরের কাজ করছেন জায়েদ খান, যা জানা গেল

বিনোদন স্পেশাল

 

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।  জুলাই গণ-অভ্যুত্থানের আগে থেকেই তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। সম্প্রতি তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের পোশাক পরে কাজ করছেন এই চিত্রনায়ক।

বিষয়টি নিয়ে তার থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিতব্য একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে শুটিং করেছেন তিনি।

অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি, এটি ছিল চলচ্চিত্রের দৃশ্যধারণের অংশ।

এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ঠিকানা’র আয়োজনে একটি বিনোদনধর্মী টকশো উপস্থাপনা করছেন জায়েদ খান। অনুষ্ঠানে শোবিজ ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *