দেড় মাসে হাম ও উপসর্গে ২৫১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য স্লাইড

 

হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৪ হাজার ৪৬০ শিশু। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *