হরমুজে নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হরমুজে নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক স্লাইড

 

মার্কিন সমুদ্র অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। খবর বিবিসির

শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার জানায়, যুক্তরাষ্ট্র যদি হরমুজ এলাকায় তাদের অবরোধ চালিয়ে যায়, তাহলে ইরানের পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।

বিবৃতিটি দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে তাসনিম নিউজ এজেন্সিও।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে ‘অবরোধ, দস্যুতা ও সমুদ্র ডাকাতি’ চালিয়ে যেতে থাকে, তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগামী ও বন্দরত্যাগী নৌযান চলাচলে অবরোধ আরোপের পর থেকে যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *