বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক স্লাইড

 

বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারের ওপরে উঠেছে। তিন সপ্তাহের মধ্যে এটি প্রথমবার। কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলছে না।

ব্রেন্ট ক্রুড তেলের দাম সকালে ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.২ ডলারে দাঁড়ায়।

আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ২.৩ শতাংশ বেড়ে ৯৮.৫ ডলার হয়েছে।
খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব মেনে নাও নিতে পারেন। ইরান প্রস্তাব দিয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, আর তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে হবে।

বিনিয়োগ ব্যাংক জেফারিসের প্রধান ইউরোপীয় অর্থনীতিবিদ মোহিত কুমার বলেছেন, এই অচলাবস্থা এবং প্রণালি বন্ধ থাকা তেলের বাজারের জন্য খারাপ।

হরমুজ প্রণালি যত বেশি সময় বন্ধ থাকবে, বিশ্ব অর্থনীতির ওপর তত বেশি নেতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *