‘রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়’

জাতীয় স্লাইড

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। আমরা সাংবিধানিকভাবেই এখন জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি।’

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমানে কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।

সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।’

স্পিকারের দল থেকে পদত্যাগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার এবং ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেননি। তারা শুধুমাত্র দলের পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ তারা ওই পদে আর দায়িত্ব পালন করতে চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *