ঘোষিত তফসিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন

জাতীয় স্লাইড

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে ইসি একটি সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এই প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।

সংস্থাটি জানায়, গেজেটের ১৩৩০৫ নম্বর পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে উল্লেখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেখানে পূর্বে উল্লেখিত ২১–২৭ পৌষ, ৫–১১ জানুয়ারি (সোমবার–রোববার) এর পরিবর্তে ২১–২৫ পৌষ, ৫–৯ জানুয়ারি (সোমবার–শুক্রবার) নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গেজেটের ১৩৩০৬ নম্বর পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ হিসেবে আগে উল্লিখিত ২৮ পৌষ–৪ মাঘ, ১২–১৮ জানুয়ারি (সোমবার–রোববার) এর পরিবর্তে ২৬ পৌষ–৪ মাঘ, ১০–১৮ জানুয়ারি (শনিবার–রোববার) প্রতিস্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *