যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে কূটনৈতিক অগ্রগতির আশা কমে গেছে। দুই মাস ধরে চলা এই সংঘাত বন্ধের আলোচনা থেমে আছে। ইরান ও ওয়াশিংটন- দুই পক্ষের কেউই নিজেদের অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখাচ্ছে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন।
এতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনায় ধাক্কা লাগে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সপ্তাহান্তে পাকিস্তান ছেড়ে যান। সেখানে তিনি মধ্যস্থতাকারীদের কাছে সংঘাত শেষ করার একটি সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে নতুন একটি শান্তি প্রস্তাব পেয়েছে।
কিন্তু সেটি আগেই প্রত্যাখ্যান করা হয়েছে।
এই সংঘাত ইতোমধ্যেই জ্বালানির দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তুলে দিয়েছে। এতে মূল্যস্ফীতি বেড়েছে। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনাও কমে গেছে।


