এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি : ইরান

এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি : ইরান

আন্তর্জাতিক স্লাইড

 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসমাইল বাঘাই বলেছেন , ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে চরম অবিশ্বাস ও সন্দেহ বিরাজমান। তাই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে—এমন প্রত্যাশা করা মোটেও স্বাভাবিক ছিল না এবং কেউ তা আশাও করেনি।’

তিনি আরো বলেন, এই আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘সততা ও সদিচ্ছার’ ওপর এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপর।

এর আগে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। যা ছিল দুঃসংবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *