ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

আন্তর্জাতিক স্লাইড
 

যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা স্থতিগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত হামলা স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া ঘোষণায় তিনি জানান, ইরানের অনুরোধে বিদ্যুৎ স্থাপনা ধ্বংসের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আলোচনা চলছে এবং ভুয়া সংবাদমাধ্যম যা বলছে তার বিপরীতে, আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।

এর আগে গত রবিবার ট্রাম্প হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালানো হবে। তিনি বলেন, সবচেয়ে বড় বিদ্যুৎ স্থাপনাটি দিয়েই হামলা শুরু করা হবে।

গত সোমবার ট্রাম্প জানান, ‘ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হওয়ায় হামলা আরও পাঁচ দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও ইরান এমন কোনও আলোচনার কথা অস্বীকার করেছে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *