আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

আন্তর্জাতিক স্লাইড

 

অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণ থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতারের কারণ বা তার বিরুদ্ধে নেয়া আইনি ব্যবস্থা স্পষ্ট করেনি।

আল-আকসা মসজিদে ইসরাইলি তৎপরতা বৃদ্ধির বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। যার মধ্যে রয়েছে ইমাম ও প্রচারকদের ওপর বিধিনিষেধ বৃদ্ধি, মুসল্লিদের প্রবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশি সুরক্ষার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধি।

প্রতিবেদন অনুসারে, জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা প্রাঙ্গণের আশপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেফতার এবং নির্বাসনের আদেশের খবরও পাওয়া গেছে।

শেখ আল-আব্বাসির আটকের পরিস্থিতি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *