যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯

আন্তর্জাতিক স্লাইড

 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নতুন করে হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।

দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় ৫ জন এবং উত্তর গাজার আল-ফালুজা এলাকায় তাঁবুতে হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি।

গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল ১,৫০০ বারের বেশি নিয়ম ভেঙেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৯১ জন নিহত হয়েছেন।

গাজায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে। প্রায় ২০ লাখ মানুষ চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে দিন কাটাচ্ছেন ১৫ লাখ মানুষ।

লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের তথ্যমতে, সেখানে যুদ্ধবিরতির পর থেকে ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠনে অন্তত ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *