আরিফিন শুভকে নিয়ে যে কারণে গর্বিত তিশা

বিনোদন স্পেশাল

 

বলিউডে যাত্রার শুরুতেই প্রশংসায় ভাসছেন ঢালিউডের তারকা অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয়ের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের পর্যালোচনায় উঠে এসেছে তার নাম। কোথাও তাকে বলা হয়েছে ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে প্রশংসা করা হয়েছে।

এবার সেই প্রশংসার তালিকায় যোগ দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

‘জ্যাজ সিটি’ দেখার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরিফিন শুভর কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন।

প্রায় ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়ের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো সিরিজে তাকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি চারটি ভাষায় অভিনয় করতে দেখা গেছে।

এর আগে আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘মুজিব’ সিনেমায়। সেই সময়ও শুভর অভিনয় এবং চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতির প্রশংসা করেছিলেন তিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *