‘আমার সীমাবদ্ধতা আছে’

‘আমার সীমাবদ্ধতা আছে’

বিনোদন স্পেশাল

 

দেশের গণ্ডি পেরিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর বিজয়ী তানজিয়া জামান মিথিলার খ্যাতি এখন আন্তর্জাতিক পর্যায়ে। সবশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় চূড়ান্তভাবে দ্বাদশ স্থান অর্জন করেন তিনি। সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যাপক লাইমলাইটে চলে আসেন জনপ্রিয় এই মডেল।

মিথিলা এবার তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। শিগগিরই বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। যদিও এর আগে ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, তবে সেটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত। তাই রুপালি পর্দায় এই প্রথমবার অভিনয়ে দেখা যাবে তাকে।

এমন খবর মিথিলা নিজেই জানিয়েছেন।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এক পডকাস্টে অংশ নিয়ে এই তারকা বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। কিন্তু একজন অভিনেত্রী হতে যা যা জানা দরকার, সবকিছুই আমি জানতে চাই, শিখতে চাই।’

এই মডেল ও অভিনেত্রী জানান, একটি সিনেমা নিয়ে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে।  পডকাস্টটিতে মিথিলা তার ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয়ের প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *