ডিজনির ভাগ্য বদলে দিয়েছে যে দুই সিনেমা

বিনোদন স্পেশাল

 

আবার নিজেদের আধিপত্যের পথে ওয়াল্ট ডিজনি স্টুডিওস। করোনা মহামারির পর সেই ধাক্কা সামলে বিশ্ব সিনেমার বাজারে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি, যার নেপথ্যে রয়েছে দুটি ব্লকবাস্টার সিনেমা। আবার বলা যায়, ২০২৫ সালটি ডিজনির জন্য সাফল্যের বছর।

চলতি বছরে যেসব সিনেমা নির্মাণ করেছে ডিজনি স্টুডিওস, তার প্রায় সবই ব্যাপক আয় করেছে। মাত্র কয়েকটি সিনেমা দিয়েই ৬ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ডিজনি। বুধবার (২৪ ডিসেম্বর) এই বিশাল অংকের আয় পূরণ হয় তাদের।

২০১৫ সালের পর ডিজনি স্টুডিওস ছাড়া অন্য কোনো স্টুডিও এখন পর্যন্ত এক বছরে ৬ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়তে পারেনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চার বছর একাধিপত্যের মাঝে থাকলেও মহামারির কারণে ডিজনির আয়ে ভাটা পড়েছিল। তবে  চলতি বছরেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ২.৩ বিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ৩.৬৫ বিলিয়ন ডলার আয় করেছে।

২০২৪ সালে ৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ডিজনি স্টুডিওস। তবে চলতি বছর সেই সাফল্যের মাত্রা আরও এগিয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে গত নভেম্বরে মুক্তি পাওয়া সিনেমা ‘জুটোপিয়া টু’। এ সিনেমাটি এখন পর্যন্ত ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে এবং এখনও প্রেক্ষাগৃহে চলছে।

গত মে মাসে মুক্তিপ্রাপ্ত আরেক সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’ও একটি বড় অবদান রেখেছে। সেই সিনেমাটি বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

শুধু এখানেই শেষ নয়, সদ্য মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-ও রয়েছে সেই অবদানের স্বার্থে। বিশ্ববিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরনের এ সিনেমাটি মুক্তির মাত্র এক সপ্তাহেই ৪৫০ মিলিয়ন ডলার আয় করে ডিজনিকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *