২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এই পাবলিক পরীক্ষা শুরু হলেও, আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে।
ফেব্রুয়ারিতে কেন পরীক্ষা সম্ভব নয়?
সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার রেওয়াজ থাকলেও গত কয়েক বছর ধরে করোনা ও বন্যার কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছিল। ২০২৪ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২০২৬ সালে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন।
রমজান ও ঈদুল ফিতরের প্রভাব
নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হবে পবিত্র রমজান মাস। ২০২৬ সালের মার্চের শেষদিকে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ‘ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ এবার দৃশ্যত নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

