আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় স্লাইড

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার পর আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দ্রুত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই দুই আঞ্চলিক কর্মকর্তা হলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *