ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা নিয়ে নতুন নির্দেশনা

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা নিয়ে নতুন নির্দেশনা

অর্থনীতি স্লাইড

 

ঈদুল ফিতরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব তফসিলি ব্যাংক। পবিত্র শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি পাচ্ছেন তারা। তবে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের ছুটির মধ্যেই আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন শবেকদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চের (বুধবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক এলাকাগুলোতে আগামী ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

যেসব এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তনি বিল ক্রয়ের লক্ষ্যে শুধু ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় সীমিত পরিসরে ১৮ ও ১৯ মার্চ ব্যাংক খোলা থাকবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *