রিজার্ভ বেড়ে ৩৩.২৪ বিলিয়ন ডলার

আরো ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি স্লাইড

 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরো ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও ২০২৫–২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *