১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ্যানি বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এসময় ২০ হাজার […]

বিস্তারিত

‘১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে’

  ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, টিটেনাস ভ্যাকসিন এসেছে ৯০ হাজার। ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিন দেশে এনে রেকর্ড করেছে সরকার। বুধবার এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিস্তারিত

মমতার গুরুতর অভিযোগ, জবাবে নির্বাচন কমিশন যা বলল

  পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। তবে তৃণমূল কংগ্রেস প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি। বরং তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের যোগসাজশে বিজেপি তাদের অন্তত একশটি আসন ছিনিয়ে নিয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি জানান, ভোট গণনা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক […]

বিস্তারিত

‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না’

  প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান […]

বিস্তারিত

সভায় বসছে বিসিবি, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

  আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, গত মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এই কমিটির প্রধান লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আগেই জানিয়েছেন কমিটির সভাপতি। আজ (বুধবার) দুপুর ২টায় বিসিবি কার্যালয়ে তারা […]

বিস্তারিত

এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? : প্রভা

  ভক্তের প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতে প্রভা ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা […]

বিস্তারিত

পাঁচ বছরে এফডিআইয়ের সাড়ে পাঁচগুণ বিদেশি ঋণ

  ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৭ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ৪০ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে দেখা যাচ্ছে, বিদেশি বিনিয়োগের তুলনায় ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচগুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত […]

বিস্তারিত

বন্ধ শিল্প পুনরুদ্ধারে বড় উদ্যোগ, জালিয়াতদের নিষেধাজ্ঞা

  দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় সচল করার লক্ষ্যে একটি বড় আকারের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের […]

বিস্তারিত

এপ্রিল মাসে ৭৫ সাংবাদিক হয়রানির শিকার: এইচআরএসএস

  এপ্রিল মাসে সারা দেশে ৪০টি ঘটনায় অন্তত ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মঙ্গলবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে গণপিটুনি ও মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত হয়েছেন এবং রাজনৈতিক সহিংসতায় ছয়জন নিহত ও ৫৩৩ […]

বিস্তারিত

এপ্রিল মাসে গণপিটুনি ও মবের ঘটনায় ২২ জন নিহত

  গত এপ্রিল মাসে সারাদেশে গণপিটুনি ও মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মোট ৫৩৩ জন আহত হন। পাশাপাশি ৪০টি ঘটনায় কমপক্ষে ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) মঙ্গলবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য […]

বিস্তারিত