সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির পাশে ছিলেন তার সাবেক প্রেমিকা ইজাবেলা লেইট ও তার স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ছবি। ক্যাপশনে মজা করে লেখা ছিল বিরাটের ‘পছন্দ’ বরাবরই এলিট।
সেই পোস্টটি নজর এড়ায়নি ব্রাজিলের অভিনেত্রী ইজাবেলা লেইটের। ইজাবেল সেখানে ‘ক্লান্ত মুখের’ ইমোজি দিয়ে লিখেছেন, ‘১২ বছর কেটে গিয়েছে, মানুষ কেন এটা ভুলে যেতে পারছে না?’ ইজাবেলার এই মন্তব্য স্পষ্ট- বিরাটের বর্তমান জীবনের সঙ্গে তার নাম টেনে আনায় তিনি চরম বিরক্ত।
২০১২ থেকে ২০১৪ সালের দিকে কোহলি ও ইজাবেলার প্রেম ছিল তুঙ্গে। সেই সময় ইজাবেলাকে সিঙ্গাপুরের রাস্তায় কোহলির সঙ্গে ঘুরতে দেখা যেত।
২০১৪ সালে নিজের ছবি ‘পুরানি জিন্স’-এর প্রচারের সময়ও বিরাট কোহলির সঙ্গে আনুশকার প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ইজাবেল। তখন তিনি বেশ কড়াভাবেই বলেছিলেন, ‘আমি এখানে সিনেমার প্রচার করতে এসেছি। বিরাট কোহলিকে নিয়ে কথা বলার মতো আর কিছুই আমার কাছে নেই।’
বিরাট কোহলির সাবেক প্রেমিকা ইজাবেলা এখন গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই দূরে। ইজাবেল এখন বিবাহিত এবং সুখী গৃহিণী। বর্তমানে তিনি তাঁর স্বামী এবং দুই সন্তানকে নিয়ে কাতারের দোহায় বসবাস করছেন।


