অ্যাটর্নি জেনারেল: ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি

আইন-আদালত স্লাইড

 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি, বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে প্রতি বুধ ও বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে অবিলম্বে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কাল পতাকা মিছিলের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। মঙ্গলবারও (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন তারা।

আইনজীবীরা বলেন, শুনানি কোনোভাবেই ভার্চুয়ালি সম্ভব না। এতে মামলার কার্যক্রম নষ্ট হতে পারে। সকল অফিস স্বাভাবিকভাবে চললেও সুপ্রিম কোর্ট কেন ভার্চুয়াল?

সাধারণ আইনজীবীরা আরও বলেন, বিচারকাজ ভার্চুয়াল হলেও সবার জ্বালানি খরচ করে আদালতে আসতেই হয়েছে। এজলাসে কার্যক্রম না চললেও সেখানের এসি, বাতি সবই চালু ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *