পরীমণির সুইমিংপুলে সাঁতারের ভিডিও ভাইরাল

পরীমণির সুইমিংপুলে সাঁতারের ভিডিও ভাইরাল

বিনোদন স্পেশাল

 

ঢালিউডে এমন কিছু তারকা আছেন, যাদের জীবন নিয়ে দর্শকের কৌতূহল কখনো কমে না। সেই তালিকার একেবারে ওপরের দিকেই রয়েছেন পরীমণি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সিনেমা, আবার কখনো স্টাইল। সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। সিনেমা হোক বা সামাজিক যোগাযোগমাধ্যম যেখানেই দেখা যায়, সেখানেই তাকে ঘিরে শুরু হয় আলোচনা।

এবার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই চমকে দিলেন পরী!

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাতেই তোলপাড়। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজরের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।

ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

অনেকে আবার ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *