সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে নিউজিল্যান্ড স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।
২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্রাম ও অনুশীলন।
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
গতকাল রাতে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর আপাতত ৯ নম্বরেই আছে বাংলাদেশ দল। ওয়ানডে র্যাংকিংয়ে এই মুহূর্তে দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে বাংলাদেশ রেটিং পয়েন্টও পাবে বেশি, র্যাকিংয়ে উন্নতি হবে আরো।
জানা গেছে, আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত থাকবেন বলে নিউজিল্যান্ডের মূল দলের অন্তত ১০ ক্রিকেটার বাংলাদেশ সফরে আসবেন না। তাই দ্বিতীয় সারির দল নিয়ে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা। এই সিরিজে তাই মিরাজ-তানজিদ-হৃদয়দেরই ফেভারিট ভাবা হচ্ছে।

