‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সবচেয়ে বেশি ডিজেল’

জাতীয় স্লাইড

 

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘মজুদ থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন।

এ ছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রল ১৬ হাজার টন মজুদ রয়েছে।’

এপ্রিলে আরো জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করে গত মাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রিপরিষদে আলোচনা করে, প্রয়োজন করলেই শুধু দাম বৃদ্ধি পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *