বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয় স্লাইড

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারি জোরদার করার ব্যাপারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

এক প্রেস বিবৃতিতে রুবিও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’ তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ যখন তার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এই উদযাপনটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘমেয়াদি অংশীদারিকে গুরুত্বপূর্ণ মনে করে। উভয় দেশকে একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।’

রুবিও আরো বলেছেন, ‘আমরা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্ব আরো শক্তিশালী করার প্রত্যাশা করি। বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *