মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত স্লাইড

 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকারের প্রতি দেশের মানুষ আস্থা রাখছে।

আমার কাছে মনে হয়, এই আস্থাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা ক্ষুধা ও দারিদ্রমুক্ত সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতার পরিধির বাইরে আইন-আদালত থাকতে পারে না।

তাই মানুষের প্রত্যাশা হলো আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে, সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে।’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমরা সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাব। ইতিমধ্যেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার মানও বেড়েছে। আমি মনে করি, দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।

সেই প্রেক্ষিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

এসময় তিনি আরো বলেন, ‘আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি—বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের সূচনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *