মোবাইল ফোন আমদানি ট্যাক্স কমিয়ে ৪৩.৪% নির্ধারণ: প্রেস সচিব

জাতীয় স্লাইড

স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে সরকার বড় পদক্ষেপ নিয়েছে। মোবাইল ফোন আমদানিতে মোট কর ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাজারে আন-অফিসিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যারা দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলিং করছেন, তাদের ক্ষেত্রে আগে ১০ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং উৎপাদন খরচ কমাতে এখন থেকে তাদের মাত্র ৫ শতাংশ শুল্ক দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *