যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৫১

আন্তর্জাতিক স্লাইড

 

যুদ্ধবিরতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলের হামলা দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ড লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল এবং তারা প্যারামেডিকদের বিরুদ্ধে আরও অপরাধ যুক্ত করছে। তারা বিন্ত জবেইল জেলার কালাউইয়া এবং তিবনিনের দুইটি স্থানে হামলা চালিয়েছে।

ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। দুইপক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির মধ্যেই দুইপক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলে নিয়েছে। চলমান এই যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে পড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে দুই হাজার ৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *