বিশ্বের সবচেয়ে দামী বার্গারের দাম কত?

চিত্র-বিচিত্র স্পেশাল

 

বিশ্বের সবচেয়ে দামী বার্গার এখন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের একটি রেস্তোরাঁয় পরিবেশন করা হচ্ছে। বার্গারটির দাম ১১ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকারও বেশি!

এই বিলাসবহুল বার্গারটি পাওয়া যায় স্পেনের আসাদর আউপা নামের এক বিশেষ রেস্তোরাঁয়। তবে সেখানকার সাধারণ গ্রাহক এই খাবারটি অর্ডার করতে পারেন না— এটি খাওয়ার সুযোগ কেবলমাত্র রেস্তোরাঁর বিশেষ অতিথিদের।

রেস্তোরাঁটি অবস্থিত কাতালোনিয়ার কাবরেরা দে মার এলাকায়। এটি মূলত বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য পরিচিত। রেস্তোরাঁটির নিজস্ব শেফদের দল প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর এই অনন্য বার্গারটি তৈরি করেছে।

বার্গারের উপকরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো সোনার প্রলেপ বা বিলাসী সাজসজ্জা নেই— বরং এর মূল্য নির্ভর করছে উচ্চমানের উপাদান ও ব্যতিক্রমী রন্ধনপ্রণালীর ওপর।

আসাদর আউপার প্রতিষ্ঠাতা স্প্যানিশ শেফ বোসকো হিমেনেজ, যিনি ‘বি-ডে ভাইকিঙ্গো’ নামে পরিচিত। তিনি বাস্ক খাবারের প্রতি অনুরাগী এবং বিশ্বাস করেন, বিলাসিতা মানে জাঁকজমক নয়, বরং মানের শ্রেষ্ঠত্ব।

যদিও খুব কম মানুষই এত দামী বার্গার খাওয়ার সামর্থ্য রাখেন, তবে এই খাবারটি পাওয়া শুধু টাকার ব্যাপার নয়— বরং রেস্তোরাঁর ব্যক্তিগত আমন্ত্রণ পেলেই বিশ্বের সবচেয়ে দামী এই বার্গারের স্বাদ নেওয়ার সৌভাগ্য হবে।

সূত্র: সামা টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *