দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

জাতীয় স্লাইড

 

দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করবে সরকার। এর মধ্যে ১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুননির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন পূবাইল ফায়ার স্টেশনের জন্য দক্ষিণখান মৌজার বিভিন্ন দাগে মোট ১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ‘ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের ৪র্থ পর্যায়ে (২৪ কিলোমিটার) ঢাকা জেলার উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় মোট ১৩.৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *