মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

অর্থনীতি স্পেশাল

 

চলতি বছরের মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

গতকাল বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ। অন্যদিকে মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *