মেসির বার্ষিক আয় জানাল ইন্টার মায়ামি

মেসির বার্ষিক আয় জানাল ইন্টার মায়ামি

খেলা স্পেশাল

 

লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই তার বিশাল বেতন ও আয় নিয়ে আলোচনা থামেনি। এবার সেই অঙ্ক সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস জানান, ইন্টার মায়ামিতে খেলে মেসি বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করেন। এই অঙ্কের মধ্যে শুধু ক্লাবের বেতনই নয়, বরং বোনাস, বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন অংশীদারিত্ব থেকে পাওয়া আয়ও অন্তর্ভুক্ত।

মাস বলেন, ‘বিশ্বমানের স্পন্সর দরকার, কারণ খেলোয়াড়দের পারিশ্রমিক অনেক বেশি। আমি মেসিকে যে অর্থ দিই, তা প্রতিটি পয়সাই সার্থক। তবে সব মিলিয়ে বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার খরচ হয়।’

তবে মেসির মূল বেতন তুলনামূলকভাবে কম।

তার বার্ষিক বেসিক বেতন প্রায় ১২ মিলিয়ন ডলার। বিভিন্ন পারফরম্যান্স বোনাস ও চুক্তিভিত্তিক সুবিধা যুক্ত হলে নিশ্চিত পারিশ্রমিক ২০ মিলিয়ন ডলারের বেশি হয়ে যায়।

এর পাশাপাশি লিগের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও মেসির বিশেষ চুক্তি রয়েছে। যেমন অ্যাপল এবং অ্যাডিডাসের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তি তার মোট আয়ের বড় অংশ যোগ করে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আগমনের পর থেকেই ক্লাবটির জনপ্রিয়তা, টিকিট বিক্রি এবং স্পন্সরশিপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফুটবলেও মেসির আগমন বড় ধরনের বাণিজ্যিক উত্থান এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *