ঝুঁকিপূর্ণ ২১,৯৪৬ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা

জাতীয় স্পেশাল

 

নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ তত বাড়ছে। এ পরিস্থিতিতে সরকার সারাদেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মারাত্মক ঝুঁকির আওতায় রয়েছে ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ এবং জেলা প্রশাসকদের দাবির পরিপ্রেক্ষিতে এসব কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ খাতে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৮০০ টাকা ব্যয়ের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।

নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে, রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলা প্রশাসকরা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানালে, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগও যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য ছয়টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে ২ হাজার ৩৯২টি কেন্দ্র। বাকি কেন্দ্রগুলো দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে। প্রতি কেন্দ্রের জন্য ৩২ হাজার ৮০০ টাকা ব্যয় নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার মোট ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। এর আগে গত সেপ্টেম্বরে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার অনুমোদন দেয়া হলেও পদ্ধতিগত জটিলতার কারণে তা এখনও বাস্তবায়নের আলো দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *