২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন

জাতীয় স্লাইড

সদ্য বিদায়ি ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।

এসময় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিলসহ প্রতিটি সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

এ ছাড়া, আসন্ন নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ইস্যুটি নিয়ে আসতে দলগুলোকে আহ্বান জানান সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *