তিন দাবিতে ঢাবি ভিসি অফিস ঘেরাও কর্মসূচি আজ

শিক্ষা স্লাইড

 

তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর আড়াইটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাবির মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও করবো, ইনশাআল্লাহ।

তিনি জানান, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *