হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মৃত্যু ছাড়াল ১৩৪১

স্বাস্থ্য স্লাইড

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশু মারা গেছে। একই সময় হাম শনাক্ত হয়েছে ১১৮ জনের। হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৪১ জনের। নতুন করে হামজনিত রোগী পাওয়া গেছে ১ হাজার ৪৫৯ জন।

এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগী সংখ্যা ৫০ হাজার ৫০০ জন ছাড়িয়েছে। সরকারি হিসাবে ৫৮ দিনে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৩৫০ এবং হামে ৬৫ শিশুর মৃত্যু হয়। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে সকাল ৮টা পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জনের। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের।

সরকারি হিসাবে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪১ শিশুর মৃত্যু হয়েছে। এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৪১ জনের। এরপরেই রাজশাহী বিভাগে ৭৮ জন, বরিশালে ২৯ জন, চট্টগ্রামে ২৯ জন, ময়মনসিংহে ২৭ জন, সিলেট ২৪ জন, খুলনাতে ১৮ জন এবং রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *