এসি ছাড়াই গরমে ঘর ঠান্ডা রাখার সহজ কিছু কৌশল

এসি ছাড়াই গরমে ঘর ঠান্ডা রাখার সহজ কিছু কৌশল

লাইফস্টাইল স্পেশাল

 

তীব্র গরমে জনজীবন যখন অসহনীয়, তখন ঘর ঠান্ডা রাখতে এসি বা কুলারই এখন অনেকের একমাত্র ভরসা। তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় এসি বা কুলারের সামনে বসে থাকছেন অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন এসি চালিয়ে ঘর ঠান্ডা করার চেয়ে ঘরের ভেতর তাপের প্রবেশ ঠেকানোই বেশি কার্যকর।

সামান্য কিছু পরিবর্তন এবং আধুনিক জানালার সঠিক ব্যবহার আপনার তপ্ত বাড়িটিকে করে তুলতে পারে আরামদায়ক ও শীতল। ঘরের তাপমাত্রা বাড়ার অন্যতম প্রধান কারণ হলো জানালা দিয়ে আসা সরাসরি সূর্যালোক ও তপ্ত বাতাস। বিশেষজ্ঞরা ঘর ঠান্ডা রাখতে কয়েকটি বিশেষ কৌশলের কথা বলছেন-

১. জানালার মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ 

বিশেষজ্ঞরা বলছেন, ঘর গরম হওয়ার প্রধান কারণ হলো পুরনো আমলের বা ত্রুটিপূর্ণ জানালা। আধুনিক ইউপিভিসি উইন্ডো সিস্টেম এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হতে পারে। এই জানালার মাল্টি-চেম্বার প্রোফাইল তাপ নিরোধক হিসেবে কাজ করে, যা বাইরের লু বা গরম বাতাসকে ভিতরে ঢুকতে বাধা দেয়।

২. সঠিক ডিজাইন নির্বাচন

স্লাইডিং উইন্ডো: আধুনিক লুক দেওয়ার পাশাপাশি এটি ঘরের বাতাস চলাচলের ভারসাম্য বজায় রাখে।

কেসমেন্ট উইন্ডো: তাপ প্রতিরোধের জন্য এটি সেরা। এর সিলিং সিস্টেম এতটাই নিখুঁত যে বাইরের গরম বাতাস একদমই ঢুকতে পারে না।

টিল্ট অ্যান্ড টার্ন উইন্ডো: এই জানালার সুবিধা হলো এটি প্রয়োজনে আংশিক বা পুরোটা খোলা যায়, যা বেডরুমের জন্য আদর্শ। এর ফলে নিয়ন্ত্রিত বায়ু চলাচলের মাধ্যমে ঘর ঠান্ডা থাকে।

৩. পর্দার সঠিক ব্যবহার

শুধুমাত্র জানালা বদলালেই হবে না, ঘরের ভেতর কিছু পরিবর্তন আনলে তবেই সুফল পাওয়া যাবে।

প্রতিফলনকারী পর্দা: গাঢ় রঙের বদলে হালকা রঙের বা রিফ্লেক্টিভ ফ্যাব্রিকের পর্দা ব্যবহার করুন। এটি তাপ শোষণ করার বদলে সূর্যরশ্মিকে প্রতিফলিত করে ঘর ঠান্ডা রাখে।

জায়গার সঠিক ব্যবহার: ঘরের ভিতরে অতিরিক্ত আসবাবপত্র থাকলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং তাপ আটকে থাকে। গোছানো এবং খোলামেলা ঘর প্রাকৃতিক ভাবেই ঠান্ডা থাকে।

ইন্ডোর প্ল্যান্টস: ঘরের কোণে কিছু ইনডোর প্ল্যান্ট বা গাছ রাখুন। এগুলো বাতাসকে পরিশুদ্ধ করার পাশাপাশি ঘরের আর্দ্রতাও বজায় রাখে। ফলে শীতল ভাব বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *