ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক স্লাইড

 

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, যে দেশগুলো ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আরোপ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না।

ট্রাম্প তার পোস্টে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই হুমকির মূল লক্ষ্য চীন ও রাশিয়া। দীর্ঘ দিন ধরেই বেইজিং ও মস্কোর বিরুদ্ধে ইরানকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করার অভিযোগ রয়েছে, যা তেহরানকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ মোকাবিলায় সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। যদিও বেইজিং ও মস্কো সম্প্রতি কোনো অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে, তবে রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ এখনো জোরালো।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা একদিকে যেমন ইরানকে সামরিকভাবে একঘরে করার একটি কৌশল, অন্যদিকে এটি বিশ্ব বাণিজ্যে নতুন অস্থিরতার সংকেত দিচ্ছে। শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার মুখেই এমন কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের হুমকি ওয়াশিংটনের ‘জিরো টলারেন্স’ নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক মহলের মতে, এই শুল্ক কার্যকর হলে তা কেবল সামরিক ক্ষেত্রেই নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং বড় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলবে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *