নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন জয়া।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী।
ছবিতে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কুসুম-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।

