৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

আইন-আদালত স্লাইড

 

নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।

রিটের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

গত বছর ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *