মাদুরোকে বন্দি করার প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক স্লাইড

 

সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটক করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

একইভাবে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে, সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সংলাপ’ হওয়া দরকার।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘স্বাধীন সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট’ অভিহিত করে তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *