৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ নির্বাচন কমিশনের

জাতীয় স্লাইড

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *