যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশে কত মানুষ নিহত ও আহত হয়েছেন?

যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশে কত মানুষ নিহত ও আহত হয়েছেন?

আন্তর্জাতিক স্পেশাল

 

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কত মানুষ নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে সবসময় সর্বশেষ তথ্য সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তবে সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিবৃতি থেকে কিছুটা ধারণা পাওয়া যায়।

এ পর্যন্ত যা জানা যাচ্ছে, তা হলো—

ইরান

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গত শুক্রবার বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১ হাজার ৩৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

লেবানন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রবিবার পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী।

ইসরায়েল

জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ হাজার ৯২৯ জন আহত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তাদের সবাই ক্ষেপণাস্ত্র হামলার কারণে চিকিৎসা নিচ্ছেন না বলে উল্লেখ করছে তারা।

যুক্তরাষ্ট্র

গত রবিবার কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে।

কুয়েত

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন সামরিক সদস্য এবং দুইজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এছাড়া অস্ত্র ঠেকানোর সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে একটি মেয়েও নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বাহরাইন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে ধ্বংসাবশেষের আঘাতে একজন শ্রমিক নিহত হয়েছেন।

যদিও সংখ্যাগুলো বিবিসি নিজস্বভাবে যাচাই করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *