বাদশা ও নোরার গানে বাংলাদেশের সঞ্জয়-তাশফীর বাজিমাত!

বিনোদন স্পেশাল

র‍্যাপার বাদশা ও বলিউড অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহির নতুন গান ‘সাজনা রে’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী ও সংগীত পরিচালক সঞ্জয়। নেটদুনিয়ায় গানটির জনপ্রিয়তা এ।

ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে গত ৩ এপ্রিল প্রকাশের পরই গানটি দ্রুত সাড়া পায় শ্রোতাদের। অল্প সময়ের মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে ৯ মিলিয়ন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ‘সাজনা রে’।

গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক সঞ্জয়। বাদশা ও নোরার পাশাপাশি গানের কথা লিখেছেন। এ গানের র‍্যাপ অংশ লিখেছেন বাদশা নিজেই। আধুনিক সাউন্ড, আকর্ষণীয় মিউজিক ভিডিও এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতি গানটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

এত বড় প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তাশফী জানান, বিষয়টি তার জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। ঢাকায় অবস্থানের সময় হঠাৎ করেই সঞ্জয় তাকে স্টুডিওতে ডাকেন। তিনি তখন গানটি রেকর্ড করলেও জানতেন না যে পরে এতে বাদশা ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন।

গানটি প্রকাশের পর পুরো বিষয়টি জেনে তাশফী যেমন বিস্মিত হয়েছেন, তেমনি ভীষণ উচ্ছ্বসিতও হয়েছেন। তার ভাষায়, বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের ব্যানারে প্রথম কাজ, আমার জন্য এটি ছিল স্বপ্নপূরণের মতো।

দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করেন তাশফী। এ জন্য তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার ইচ্ছাও জানান তরুণ এ শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *