এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড

শিক্ষা স্লাইড

 

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের সুযোগ পাবে। ২৫ জানুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। নতুন নির্ধারিত এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা আর চলবে ১৪ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *